২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস হকি টুর্নামেন্টে সেনাবাহিনী এবং সোনালী ব্যাংকের শুভ সূচনা

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার বিজয় দিবস হকি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ সেনাবাহিনী ৮-০ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে চমৎকার সূচনা করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

জাতীয় চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সিরাজুল ইসলাম তিনটি গোল করেন। বাকি গোলগুলো করেন-  সানওয়ার হোসেন, থুইনু মারমা, হাদি উল জামান, এনামুল হক এবং রাহাজউদ্দিন।

উদ্বোধনি দিনের অপর ম্যাচে সোনালী ব্যাংক ৫-১ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধে সোনালী ব্যাংক ৩-০ গোলে এগিয়ে ছিল।

বিজয়ী দলের পক্ষে জাতীয় দলের স্ট্রাইকার জামি ও রুবেল উভয়ই দু’টি করে এবং সৌরভ একটি গোল করেন।