২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের লক্ষে শনিবার ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

করাচির পিপলস স্পোর্টস কমপ্লেক্সে শনিবার চতুর্থ দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বাংলাদেশ ভারতকে পরাজিত করে শিরোপা জয়ের লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা চালাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বাংলাদেশ টেলিভিশন করাচী থেকে খেলাটি সন্ধ্যা সাত’টায় সরাসরি সম্প্রচার করবে।

আর্জেন্টাইন কোচ ডিয়াগো ক্রুসিয়ানির তত্তাবধানে বাংলাদেশ শক্তিশালি ভারতের বিরুদ্ধে জয়ের বিকল্প চিন্তা করছে না। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ গ্র“প পর্বের ম্যাচে ১-১ গোলে ম্যাচ ড্র করে। তবে ভারতের বিরুদ্ধে ওই ম্যাচটিতে বাংলাদেশ নিয়মিত একাদশ ফুটবলারদের মাঠে নামায়নি।

বাংলাদেশকে পরাজিত করেই ভারত ১৯৮৫ এবং ১৯৯৫ সালে সাফ গেমস ফুটবল শিরোপা লাভ করেছিল। ১৯৯৯ সালে ভারত সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপাও লাভ করেছিল।

বাংলাদেশ ২০০৩ সালে মালদ্বীপকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবলারদের শিরোপা পুর্নরুদ্ধারে অনুপ্রাণিত করার জন্য

নগদ অর্থ পুরুষ্কারের ঘোষণা দিয়েছে।