২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর বিরুদ্ধে মোহামেডানের গুরুত্বপূর্ন জয়

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বৃহস্পতিবার মর্যাদার লড়াইয়ে আবাহনী লিমিটেডকে ৬১ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান ছাড়াও এদিন নিজ নিজ খেলায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস, শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, সোনারগাঁও ক্রিকেটার্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের সাত উইকেটে ২৪৫ রানের জবাবে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ১৮৪ রানের স্বল্প সংগ্রহ গড়ে। আবাহনীর ফয়সাল হোসেন ডিকেন্স সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়া আহসানউল্লাহ ফয়সাল করেন ৩৪ রান।

এর আগে মোহামেডান প্রথম ব্যাট করে ভারতীয় রিক্রুট সন্দ্বীপ শর্মার ৬০ এবং খালেদ মাসুদের ৪৯ রানে ভর করে ফাইটিং স্কোর গড়ে। এছাড়া নাদিফ চৌধুরী ১৮ বলে তিনটি চার ও একটি ছয়ে ঝড়ো গতির ৩৩ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর: মোহামেডান- ৫০ ওভারে ২৪৫/৭ (সন্দ্বীপ ৬০, মাসুদ ৪৯, নাদিফ ৩৩, ওয়াসেলউদ্দিন ৩২, ধীমান ২৩, বাশার ৪, দেবব্রত ২/২০, আহসানুল ২/৩৯)।

আবাহনী- ৫০ ওভারে ১৮৪/৯ (ফয়সাল ৪৭, আহসানুল ৩৪, আলী আরমান ২১, অতিরিক্ত ২২, নাদিফ ২/২৭)।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে কেনিয়ার স্টিভ টিকোলোর অলরাউন্ড পারফরম্যান্সে ওল্ড ডিওএইচএস ৫৯ রানে হারায় কলাবাগান ক্রীড়া চক্রকে। ডিওএইচএস’র ২৩৩ রানের জবাবে কলাবাগান ১৭০ রানে অল আউট হয়ে যায়।

ম্যান অব দ্য ম্যাচ টিকোলো ব্যাট হাতে ৭১ বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৬ রান করার পাশাপাশি বল হাতে ১৯ রানে শিকার করেন চার উইকেট।

কলাবাগানের পক্ষে পাকিস্তানি ব্যাটসম্যান তারেক মাহমুদ ৮৬ বলে ৭০ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর: ওল্ড ডিওএইচএস- ২২৩/১০ (নাজিমউদ্দিন ৬৫, টিকোলো ৫৬, আকরাম খান ৩৯, খালেদ মাহমুদ ৭, মাঞ্জার রানা ৪, ফাহিম মুন্তাসির ৩/৪৪, ইমতিয়াজুর রহমান ৩/৪৫)।

কলাবাগান কেসি- ১৭০/১০ (তারেক মাহমুদ ৭০, আরমান হোসেন ২৪, মেহরাব হোসেন ১৯, টিকোলো ৪/১৯, রাজ ২/২৮)।

প্রথম ম্যাচে বিমানের বিরুদ্ধে জয়ী শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন ধানমিন্ড ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও গতবারের রানার্স আপ সিটি ক্লাবকে ৭৪ রানে হারিয়ে জয়ের শতভাগ ধারা বজায় রেখেছে। প্রথম ব্যাট করে ব্রাদার্স ৫০ ওভারে নয় উইকেটে ২৪৪ রান করে। জবাবে সিটি ক্লাব ৫০ ওভারে নয় উইকেটে ১৭০ রান করতে সক্ষম হয়।

সংক্ষিপ্ত স্কোর: ব্রাদার্স ইউনিয়ন- ২৪৪/৯ (রাশেদুল হক ৫২, সালাহউদ্দিন ৪৪, এহসানুল ২৬, সাদিদ ২৪ নট আউট, আরাফাত সালাহউদ্দিন ২১, নাফিস ইকবাল ১, সাজু দত্ত ৩/৬০, অলক কাপালী ২/৩৮, রবিউল ২/৫০)।

সিটি ক্লাব- ১৭০/৯ (শাহরিয়ার নাফিস ৪৭, আশিকুর ২৯ নটআউট, রাজিন ২৪, অলক কাপালী ১৭, তুষার ইমরান ৬, গাজী সালাহউদ্দিন ২/৬, এনামুল জুনিয়র ২/১৩, আরাফাত সানী ২/২২)।

কুমিল্লা স্টেডিয়ামে সোনারগাঁও ক্রিকেটার্স ১২০ রানে দুর্বল ওরিয়েন্ট ক্লাবকে হারিয়ে লিগে প্রথম জয়ের স্বাদ নিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: সোনারগাঁও ক্রিকেটার্স- ২৩২/৯ (আল শাহরিয়ার ৭৩, নাঈম ৬৪, আশরাফুল ১২, রফিক ১৪, নাজমুল ইসলাম ৩/৫৮)।

ওরিয়েন্ট ক্লাব- ১১২/১০ (মাসুম ৪৫, শামসুল ১৪, রফিক ৩/১৫, আশরাফুল ২/৯, রবিন ২/২২)।

বিকেএসপি-১ মাঠে বিমান বাংলাদেশ ৪২ রানে হারায় অগ্রনী ব্যাংককে।

সংক্ষিপ্ত স্কোর: বিমান- ২১৪/১০ (শাহরিয়ার হোসেন ৭৬, জাভেদ ওমর ৬৪, সানোয়ার হোসেন ১৬, রেজওয়ান ৫/৪৫, দিপাজ্জ্বল ২/৪১)।

অগ্রনী ব্যাংক- ১৭২/৭ (রেজওয়ান ৩৪, ইমতিয়াজ ৩১, নাজমুস সাদাত ২৬ নট আউট, আনিসুল ২৪, জামাল ২/২০, শরীফ ২/৩২)।

বিকেএসপি-২ মাঠে ভিক্টোরিয়া ৭৯ রানে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে।

সংক্ষিপ্ত স্কোর: ভিক্টোরিয়া- ২৮২/৩ (জাফর ৭২ নট আউট, সাজ্জাদুল ৬২, নাসরউদ্দিন ৫৪, গোলাম মাহমুদ ৪৭)।

ইন্দিরা রোড কেসি- ২০৩/১০ (নাজমুল হোসেন ৪৫, আরিফ রেজা ৪৩, গোলাম মাওলা ৩৪, রেজাউল হক ২৫, ওয়াসকুরনী ৪/৪৬, আল আমিন ৩/৩৪, জাফর ৩/৪৪)।