দ্বিতীয় বিভাগ হকিতে চ্যাম্পিয়ন পুলিশ এসি
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ এসি। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে পুলিশ ২--১ গোলে উত্তরা হকি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।
আট ম্যাচে পুলিশের সংগ্রহ ২৪ পয়েন্ট, অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে উত্তরা ক্লাবের সংগ্রহ ১৯ পয়েন্ট। দু’টি দলই আগামী বছর প্রথম বিভাগ হকি লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
দু’টি হ্যাটট্রিকসহ ১৮ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পুলিশের কামাল।
ফাইনালে বিজয়ী দলের পক্ষে গোল করেন শিপলু এবং শহীদ। উত্তরা ক্লাবের পক্ষে একটি গোল পরিশোধ করেন শুভ।
