আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ আসন্ন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য সম্প্রতি তিনজাতি টুর্নামেন্টে বিজয়ী দলটির উপরই আস্থা রেখেছেন। আইসিসি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার বিসিবি ১৪ সদস্যের যে দলটি ঘোষণা করে তাতে তিনজাতি টুর্নামেন্টের শিরোপা জয়ী পুরো দলটিকেই ধরে রাখা হয়েছে।
শ্রীলংকার রাজধানী কলম্বোতে আগামী বছর ফেব্র“য়ারীতে বসছে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ বিশ্বকাপে তাদের গ্র“পে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং উগান্ডাকে।
দলের অধিনায়ক হিসেবে যথারীতি বহাল রয়েছেন মুশফিকুর রহিম আর তার ডেপুটি হিসেবে থাকছেন মেহরাব হোসেন জুনিয়র।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিডিনিউজকে জানান, আমরা ইতিমধ্যে দলের সঠিক কম্বিনেশন খুঁজে পেয়েছি এবং খেলোয়াড়রা মানসিকভাবে সম্পূর্ন প্রস্তুত থাকায় আগেভাগেই দল ঘোষণা করা হলো।
ফারুক বলেন, ভারতে আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ টুর্নামেন্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ এবং তিনজাতি টুর্নামেন্ট, সবমিলিয়ে দলটি ডজনখানেকেরও উপর ম্যাচ খেলেছে। দলের প্রত্যেকেই সেরা বলে জানান প্রধান নির্বাচক।
ঘোষিত দলের যেসব ক্রিকেটার ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রিমিয়ার ক্রিকেটে অংশগ্রহণ করবেন না তাদের ১৮ ডিসেম্বরের মধ্যে বিকেএসপিতে তিও পিকলস’র কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), মেহরাব হোসেন জুনিয়র (সহ অধিনায়ক), মেহেদী হাসান, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইশরাক সনেট, সোহরাওয়ার্দী শুভ, নাবিল সামাদ, সিরাজুল্লাহ খাদেম, শামসুর রহমান, রেজাউল ইসলাম, রাকিবুল হাসান, কামরুল ইসলাম, ডলার মাহমুদ। স্ট্যান্ডবাই- মাজহারউদ্দিন, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, নাজমুল হোসেন।
কর্মকর্তা- অ্যালিষ্টার ডি উইন্টার (কোচ), জিএম নওশের প্রিন্স (ম্যানেজার), নাজমুল আবেদীন ফাহিম (সহকারী কোচ), স্যাম বায়ার্ন (ফিজিওথেরাপিষ্ট), সালাহউদ্দিন (কম্পিউটার অ্যানালিষ্ট)।
