ঢাকা মহানগর অনুর্ধ্ব ১৩ ক্রিকেট শুরু হচ্ছে রোববার
জেলা পর্যায়ে অনুর্ধ্ব ১৩ ইয়ং টাইগার্স এলিট ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা মহানগর অঞ্চলের খেলা রোববার থেকে শুরু হচ্ছে।
প্রতিযোগিতায় মোট দশটি দল দু’ট গ্র“পে ভাগ হয়ে লড়বে। এ গ্র“পে রয়েছে ওল্ড ডিওএইচএস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র এবং অগ্রনী ব্যাংক। অন্যদিকে বি গ্র“পে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, সোনারগাঁও ক্রিকেটার্স, ইন্দিরা রোড ক্রীড়া চক্র এবং ওরিয়েন্ট ক্লাব।
দুই গ্র“প থেকে শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে এবং নবীন সংঘ মাঠে ২৮ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
