২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পুরস্কার পেলেন মুন্না

সরকার বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পুরস্কার ২০০৫ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ১১ জন ক্রীড়াবিদ ও সংগঠককে মনোনীত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- গোলাম আম্বিয়া ও নজরুল ইসলাম রুমী- অ্যাথলেটিকস,  মরহুম মোনেম মুন্না (মরণোত্তর)- ফুটবল, মেজর (অব:) শাহাব উদ্দিন চাকলাদার-হকি, সেতারা বেগম-সাঁতার, বিদ্যুৎ কুমার রায়-ভারোত্তোলন, মাহবুব উল আলম-জুডো, জিয়াউর রহমান- কাবাডি, সিদ্দিকুর রহমান-গলফ, এসএ সুলতান এবং শাহ নুরুল কবির শাহীন-সংগঠক।