ইংল্যান্ড--অস্ট্রেলিয়ার সামনে অ্যাশেজের কঠিন শিডিউল
আন্তর্জাতিক ক্রিকেটের দুই হেভিওয়েট দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড’র মধ্যেকার ২০০৬--০৭ অ্যাশেজ টেস্ট সিরিজের সফরসূচি বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ঘোষণা করেছে। তবে সফর সময়সূচি ৪৫ দিনের হলেও এবার খেলা হবে না ওয়ানডে সিরিজ।
২০০৬ সালের নভেম্বর থেকে ২০০৭ সালের জানুয়ারি মাসের ৪৫ দিনের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।
এই সপ্তাহের প্রথম দিকে সফরসূচি ঘোষণা করার কথা থাকলেও ইংলিশ ক্রিকেট বোর্ড সফরসূচিতে সামান্য কিছু পরিবর্তন করার অনুরোধ জানালে সফরসূচি ঘোষণা করতে কিছুদিন বিলম্ব ঘটে।
নতুন অ্যাশেজ সূচী:
২৩--২৭ নভেম্বর প্রথম টেস্ট (ব্রিসবেন)
১--৫ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট (অ্যাডিলেড)
১৪--১৮ ডিসেম্বর তৃতীয় টেস্ট (পার্থ)
২৬--৩০ ডিসেম্বর চতুর্থ টেস্ট (মেলবোর্ন)
২--৬ জানুযারি পঞ্চম টেস্ট (সিডনি)
