আবারও বাদ পড়লেন গাঙ্গুলি
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আবারও দল থেকে বাদ পড়েছেন। শ্রীলংকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে ।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (৩৩) বাজে ফর্ম এবং কোচ গ্রেগ চ্যাপেলের সাথে বিতর্কে জড়িয়ে দীর্ঘ পাঁচ বছর পর গত অক্টোবরে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েন।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলার জন্য দলে জায়গা করে নিয়েছিলেন কলকাতার যুবরাজ। কিন্তু দিল্লিতে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৭৯ (৪০, ৩৯) রান করায় আবারও দল থেকে ছিটকে পড়লেন সৌরভ।
রোববার থেকে আহমেদাবাদে শুরু হবে দু’দেশের মধ্যেকার তৃতীয় ও শেষ টেস্ট।
