জাপান বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামতে ভয় পায় না ঃ নাকাতা
জাপানের ফুটবল দলের অভিজ্ঞ মিডফিল্ডার হিদেতোশি নাকাতা বলেছেন, আগামী বছরে অনুষ্ঠেয় বিশ্বকাপে তার দল ব্রাজিলের বিরুদ্ধে খেলতে ভয় পায় না, কেননা পূর্বের চাইতে তার দল এখন আরও বেশি সংগঠিত।
বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, কোস্টারিকা এবং অস্ট্রেলিয়ার সাথে ‘এফ’ গ্র“পে পড়েছে জাপান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
নাকাতা বলেন, “জাতীয় দলে আট বছর ধরে থাকার পর আমার মনে হচ্ছে, সেরা দলগুলোর নামের ওপর ভিত্তি করে খেলার ফলাফল নির্ধারিত হওয়ার সময় এখন আর নেই। ২০০২ সালের বিশ্বকাপের ফলাফল এবং এবারের বাছাই পর্বের খেলা দেখলে আমরা তা বুঝতে পারবো। আমি মনেকরি ফুটবল খেলা এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে যাতে দুর্বল দলেরও জয়ের সম্ভবনা রয়েছে।”
১২ জুন জাপান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করবে। ঠিক চার দিন পর কোস্টারিকার মুখোমুখি হবে তারা। ২২ জুন ব্রাজিলের বিরুদ্ধে গ্র“প পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে জাপান।
দুইবার এশিয়ান সেরা ফুটবলার হওয়ার অধিকারী বিজয়ী নাকাতা বিশ্বাস করেন, জাপান শেষ ১৬ তে জায়গা করে নিতে পারবে।
তিনি বলেন, “আমি জানি গ্র“প পর্বের ম্যাচগুলো খুব কঠিন হবে। তবে বিষয়টি বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দলের ক্ষেত্রেই প্রযোজ্য।”
