অ্যাশেজ শিডিউল ঘোষণা স্থগিত
২০০৬-০৭ এর অ্যাশেজ সিরিজসহ অস্ট্রেলিয়া দলের ক্রিকেট সূচীর যে ঘোষণা দেয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার অস্ট্রেলিয়া ক্রিকেটের গভর্নিং বডি জানিয়েছে।
শিডিউলে ছোটখাট পরিবর্তন আনার জন্যই ঘোষণা স্থগিত করা হয়েছে।
এক বিবৃতিতে গভর্নিং বডি জানায়, কয়েকদিনের মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া চুড়ান্ত শিডিউল জানাতে পারবে এবং যত দ্রুত সম্ভব শিডিউল ঘোষণার নতুন তারিখও জানানো হবে।
আগামী অ্যাশেজ শিডিউল বেশ আঁটোসাঁটো হতে পারে। কারন একই বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফিও অনুষ্ঠিত হবে। এরপর আবার ২০০৭ সালের মার্চ-এপ্রিলে ওয়েস্ট উইন্ডিজে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট।
