প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে পারটেক্স, ধানমন্ডি, গাজী ট্যাংক
প্রথম বিভাগ ক্রিকেট লিগে মঙ্গলবার পারটেক্স স্পোর্টিং ক্লাব, ধানমিন্ড ক্লাব এবং গাজী ট্যাংক নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে পারটেক্স ছয় উইকেটে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে। প্রথমে ব্যাট করে ওয়ান্ডারার্স ১২১ রানে অলআউট হয়। দলের পক্ষে সনি সর্বোচ্চ ৫১ রান করেন। পারটেক্সের অপূর্ব রায় মাত্র নয় রানে চার উইকেট শিকার করেন।
জবাবে পারটেক্স ১৯ দশমিক দুই ওভারে চার উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রুবেন ৫৮ রান করেন।
সিটি ক্লাব মাঠে ধানমন্ডি ক্লাব এই উইকেটে হারিয়েছে বাংলাদেশ বয়েজকে। বাংলাদেশ বয়েজ প্রথম ব্যাটিং করে নয় উইকেটে ২১৩ রান করে। সাব্বির অপরাজিত ৫৬ এবং নাহিদ ৫৩ রান করেন। নাজমুল ৪১ রানে তিন উইকেট লাভ করেন।
জবাবে ধানমন্ডি ক্লাব ৪৯ দশমিক পাঁচ ওভারে নয় উইকেটে ২১৪ রান করে জয় তুলে নেয়। বিজয়ী দলের মোস্তা সর্বোচ্চ ৬২ রান করেন। রফিক ৩১ রানে তিন উইকেট দখল করেন।
বিকেএসপিতে গাজী ট্যাংক পাঁচ উইকেটে হারায় ইস্কাটন এসএসকে। ইস্কাটন প্রথম ব্যাট করে আট উইকেটে ২১৯ রান করে। রাসেল ৮৮ রান করেন। গাজী ট্যাংকের সুজন তিন উইকেট নেন।
জবাবে গাজী ট্যাংক পাঁচ উইকেটে ২২৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের আরমান ৬৮ এবং পল্টু ৫১ রান করেন।
