২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লিনটফ ২০০৫ বিবিসি স্পোর্টস পার্সোনালিটি এওয়ার্ড পেলেন

অ্যাশেজ সিরিজ জয়ের নায়ক এন্ড্রু ফ্লিনটফ হলেন বিগত ২৪ বছরের মধ্যে প্রথম ক্রিকেটার যিনি বিবিসি স্পোর্টস পার্সোনালিটি এওয়ার্ড পেলেন। রোববার তিনি এ বছরের জন্য এওয়ার্ডটি পান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

অপর ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথামের কাছ থেকে লাহোরে এওয়ার্ডটি গ্রহণের পর তিনি বলেন, “সর্বকালের হিরো ইয়ানের কাছ থেকে এওয়ার্ডটি গ্রহণ করতে পেরে আমি বেশি সম্মানবোধ করছি।

এই গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে খেলতে পারার অনুভূতি অসাধারণ। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করা দলে যুক্ত হওয়া এক ভিন্ন অনুভূতি।”

ফ্লিনটফ এ্যাশেজ সিরিজে বল হাতে ২৪টি উইকেট নেন এবং ৪০২ রান করেন। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।

অপর এওয়ার্ড বিজয়ীরা হলেন ঃ

বিবিসি স্পোর্টস ওভারসিস পার্সোনালিটি এওয়ার্ড ঃ শেন ওয়ার্ন (ক্রিকেট)

ইয়াং পার্সোনালিটি অফ দি ইয়ার ঃ হ্যারি আইকিনিস-এরিটি (এ্যাথলেটিক্স)

লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড ঃ পেলে (ফুটবল)

কোচ অফ দি ইয়ার ঃ জোসে মরেসমো (ফুটবল, চেলসি)

স্পেশাল এওয়ার্ড ঃ সিবাসটিয়ান কো