২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলের বোলিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন লেগস্পিনার মুশকাত

লেগ স্পিনার মুশতাক আহমেদকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য পাকিস্তান দলের বোলিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, “দীর্ঘ মেয়াদে সহকারি কোচ হিসেবে আমরা যাদের খুঁজছিলাম, সেই তালিকায় মুশতাকের নামও ছিল।

৩৫ বছর বয়সি মুশতাক ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য ডাক পেয়েছিলেন। তবে তরুন স্পিনার দানেশ কানেরিয়া ভাল পারফরমেন্স করার কারণে মূল একাদশে জায়গা হয়নি মুশতাকের। ২০০৩ সালের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি শেষবার মাঠে নেমেছিলেন।

তিনি টেস্টে ১৮৫টি এবং ওয়ান ডে ম্যাচে ১৬১টি উইকেটের অধিকারী।

শাহরিয়ার বলেন, “বোলিং সম্পর্কে মুশতাকের ভাল জ্ঞান রয়েছে এবং ক্রিকেট খেলাটি তিনি ভাল বুঝেন। তিনি ইংল্যান্ড ক্রিকেটারদেরও ভাল বোঝেন। তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বোলিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কোচ বব উলমার, অধিনায়ক ইনজামাম উল হক এবং ক্রিকেটারদের সাথে ভালই কাজ করবেন। আমরা দীর্ঘ মেয়াদে সহকারি কোচ হিসেবে একজনকে খুঁজছিলাম।”

পিসিবি চিফ আরো জানান যে, সহকারি কোচ হিসেবে মুশতাক তার দায়িত্ব শুরু করবে আগামী বছর দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে।