২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেটে মেরিনারের জয়

প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়ং ক্লাব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে রোববার মেরিনার দুই উইকেটে হারায় সূর্যতরুণ ক্লাবকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

টস জিতে প্রথম ব্যাটিং করে সূর্যতরুণ ক্লাব ৪২ ওভারে ১৭৬ রানে অলআউট হয়। দলের পক্ষে করিম সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া সোহেল ইসলাম করেন ৩৯ রান।

মেরিনারের হাসান ২২ রানে চারটি এবং আল আমিন ২৩ রানে দু’টি উইকেট লাভ করেন।

জবাবে মেরিনার ১৩ বল হাতে রেখে আট উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রাব্বী এবং আল আমিন উভয়ই ৩২ রান করে সংগ্রহ করেন। রানা ৩১ রান করেন।