২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিডাস বিশ্বকাপে নতুন ডিজাইনের বল সরবরাহ করবে

২০০৬ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক “এডিডাস” এর ফুটবল ব্যবহার করা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 11:28 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এডিডাসের এ ধরনের ফুটবলকে “টিমজিস্ট” বলা হতে পারে। বলটি প্রচলিত ফুটবলের চাইতে আরও বেশি কালো এবং সাদা রংয়ের ডিজাইনে সজ্জিত হবে।

২০০২ বিশ্বকাপে এডিডাসের “ফিভারনোভা” নামক বল ব্যবহার করা হয়েছিল। বলটি সোনালি, কালো এবং লাল রংয়ে সজ্জিত করা হয়েছিল। খবর কবভিন্ন বার্তা সংস্থার।

জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক এডিডাস আশা করছে যে, তারা ১০ মিলিয়ন ফুটবল বিক্রি করতে পারবে।

এডিডাস ১৯৭০ সাল থেকে বিশ্বকাপে ফুটবল সরবরাহ করে আসছে।

এডিডাস আশা করছে, তারা ২০০৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ম্যাচগুলোতে মাইক্রোচিপ সজ্জিত ফুটবল মাঠে নামাতে পারবে। তবে ফুটবলের পরিচালনা পর্ষদ ফিফা সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ফুটবল খেলায় টেকনোলজি ব্যবহার করবে না।