বিবিসি ওভারসিস স্পোর্টস পারসোনালিটি অ্যাওয়ার্ড পেলেন শেন ওয়ার্ন
টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারী অস্ট্রেলিয়ান লেগ-স্পিন শেন ওয়ার্ন ২০০৫ বিবিসি ওভারসিস স্পোর্টস পারসোনালিটি অ্যাওয়ার্ড পেয়েছেন।
তিনি রোববার রিচি বেনাউডের কাছ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন।
৩৬ বছর বয়সী ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে এ বছরও অন্যতম পারফরমেন্স প্রদর্শন করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে ৪০টি উইকেট তুলে নেন তিনি।
ওয়ার্ন বলেন, ‘এ সম্মান দেওয়ার কারণে আমি গর্ভবোধ করছি। অ্যাওয়ার্ডটি গ্রহণ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটি পাওয়ার জন্য ওয়ার্নকে বেশ কয়েকজন ভিন্ন খেলার খেলোয়াড়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। অ্যাওয়ার্ডটির অন্যতম দাবিদার ছিলেন ফরমুলা ওয়ান চ্যাম্পিয়ন ফার্র্নান্ডো অলনসো, ছয়বারের ট্যুর ডি ফ্রান্স শিরোপাধারী ল্যানস আর্মস্ট্রং এবং উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরার’।
প্রোগ্রাম এডিটর ফিলিপ বারনি বলেন, ‘শেন ওয়ার্ন তার প্রতিভার মাধ্যমে বছরের পর বছর ক্রিকেট ভক্তদের বিনোদন দিয়েছেন। অ্যাশেজ সিরিজে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করার পেছনে তার অবদান ছিল বিশাল। মাঠে তার আগ্রাসন এবং সহজাত দক্ষতার কারণে খেলাধুলায় তিনি সত্যিকারের সুপারস্টার হয়েছেন’।
