২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলে বাংলাদেশকে সেমিতে টেনে নিয়ে গেল কাঞ্চন

চতুর্থ দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশীপে নেপালের বিরুদ্ধে ম্যাচে স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চনের জোড়া গোলে বাংলাদেশ সেমিফাইনালে উন্নীত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বাংলাদেশ শনিবার বি গ্র“পের ম্যাচে করাচির স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ২--০ গোলে হারায়।

বাংলাদেশ এখন ভারতের মুখোমুখি হবে। ভারত ভুটানকে ৩--০ গোলে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। সোমবার বি গ্র“পের অবস্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ এবং ভারত পূর্ণ ছয় পয়েন্ট করে অর্জন করেছে। অন্যদিকে নেপাল ও ভুটান সবগুলি ম্যাচেই হেরেছে।

পুরো ৯০ মিনিটের খেলাতেই নেপাল উল্লেখ করার মত তেমন কোনও আক্রমণ করতে পারেনি। নেপালের সকল আক্রমণ ব্যর্থ করে দেয় লাল সবুজের ডিফেন্ডাররা।

বাংলাদেশ ২৬ মিনিটের সময় এগিয়ে যায়।

পরে খেলা শেষ হওয়ার ১০ মিনিটের কাঞ্চন দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে।