জার্মান পুলিশ বিশ্বকাপে গন্ডগোলের আশঙ্কা করছে
জার্মান পুলিশ আশঙ্কা করছে, বিভিন্ন দেশের গোলযোগ সৃষ্টিকারী গুন্ডারা বিশ্বকাপে সমস্যা সৃষ্টি করতে করতে পারে। তাছাড়া তারা মনে করেন, বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজনের জন্য যথাযথ নিরাপত্তা কর্মীরও অভাব রয়েছে।
সম্প্রতি পোল্যান্ড সীমান্তের কাছে ১০০জন জার্মান এবং পোলিশ ফুটবল মাস্তানদের মধ্যে সংঘর্ষ হওয়ার পর পুলিশ চিফ কনরেড ফ্রিবার্জ বলেন, “কিছু একটা ঘটতে যাচ্ছে।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তবে স্টেডিয়ামগুলোর নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
ফ্রিবার্জ জানান, বিশ্বকাপ গোলযোগ মুক্ত হবে পুলিশ ইউনিয়ন এ ধরনের আশাবাদ ব্যক্ত করতে পারছে না। এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রীরা মন্তব্য করেছে যে, জার্মানীর প্রস্তুতি ভাল।
