২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিপজিগে ২০০৬ বিশ্বকাপ ড্র, উদ্বোধনি ম্যাচে মুখোমুখি জার্মানি--কোস্টারিকা

২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড এবং সুইডেন ‘বি’ গ্র“পে খেলব। শুক্রবার জার্মানির লিপজিগে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র’এ দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড ‘সি’ গ্র“পে পড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

‘বি’ গ্র“পে ইংল্যান্ডের কোচ সেভেন গোরান এরিকসন এবার গ্র“প পর্বের খেলায় মুখোমুুখি হবেন তার মাতৃভূমি সুইডেনের। এই গ্র“পের অন্যদল দু’টি হচ্ছে প্যারাগুয়ে এবং বিশ্বকাপে প্রথম খেলতে আসা ত্রিনিদাদ ও টোবাগো। ইংলিশ কোচ ডেভিড বেকহ্যাম এবং তার দল আশা করছে সহজেই তারা গ্র“প পর্বের ম্যাচগুলো জিততে পারবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

১০ জুন ফ্রাঙ্কফুটে ইংল্যান্ড প্রথম ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ের।

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ‘এফ’ গ্র“পে পড়েছে অস্ট্রেলিয়া, যারা ১৯৭৪ সালের বিশ্বকাপের পর প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই গ্র“পের অন্যতম অপর দলটি হচ্ছে জাপান, যাদের কোচিং করাচ্ছেন সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। ১৯৯৮ সালের বিশ্বকাপে তৃতীয় হওয়া দল ক্রোয়েশিয়াও আছে এই গ্র“পে। ১৩ জুন বার্লিনে ব্রাজিল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।

‘এ’ গ্র“পের দল সমূহ হচ্ছে স্বাগতিক দল জার্মানি, কোস্টারিকা, পোল্যান্ড এবং ইকুয়েডর। ৯জুন বিশ্বকাপের উদ্বোধনি ম্যাচে জার্মানি মুখোমুখি হবে কোস্টারিকার।

‘এ’ গ্র“পের শীর্ষ দু’টি দল পরবর্তি রাউন্ডে মুখোমুখি হবে ‘বি’ গ্র“পের বিজয়ী এবং রানার-আপ দলের।

‘সি’ গ্র“পে রয়েছে দুইবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা, দুইবার বিশ্বকাপে রানার-আপ হওয়া নেদারল্যান্ড, আইভরি কোস্ট এবং সার্বিয়া ও মন্টিনিগ্রো। ফ্রাঙ্কফুটে গ্র“প পর্বের খেলায় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড ২১ জুন পরস্পরের মুখোমুখি হবে।

‘জি’ গ্র“পে পড়েছে ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, আফ্রিকার হয়ে প্রথম খেলতে আসা টোগো এবং সুইজারল্যান্ড।

‘ই’ গ্র“পে পড়েছে তিনবারের বিশ্বকাপ জয়ী ইটালি, ঘানা, যুক্তরাষ্ট্র এবং ডার্কহর্স চেক প্রজাতন্ত্র।

‘এইচ’ গ্র“পে পড়েছে স্পেন, ইউক্রেন, বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়ন তিউনেশিয়া এবং সৌদি আরব।

‘ডি’ গ্র“পে আছে শক্তিশালী মেক্সিকো, ইরান, প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণকারী এঙ্গোলা এবং পর্তুগাল।

৯ জুন থেকে জার্মানির ১২টি শহরে ৬৪টি দল ফুটবল যুদ্ধে মাঠে নামবে। ঠিক এক মাস পর নয় জুলাই বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০০৬ সালের বিশ্বকাপে অংশ গ্রহণকারী দলগুলো গ্র“প ভিত্তি তালিকা হচ্ছে ঃ

গ্র“প এ -  জার্মানি, কোস্টারিকা, পোল্যান্ড, ইকুয়েডর।

গ্র“প বি -  ইংল্যান্ড, প্যারাগুয়ে, সুইডেন, ত্রিনিদাদ ও টোবাগো।

গ্র“প সি -  আর্জেন্টিনা, আইভরি কোস্ট, নেদারল্যান্ড, সার্বিয়া ও মন্টিনিগরো।

গ্র“প ডি -  মেক্সিকো, ইরান, পর্তুগাল, এঙ্গোলা।

গ্র“প ই -  ইটালি, ঘানা ,যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্র।

গ্র“প এফ -  ব্রাজিল, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান।

গ্র“প জি -  ফ্রান্স, সুইজারল্যান্ড, টোগো, দক্ষিণ কোরিয়া।

গ্র“প এইচ -  স্পেন, সৌদি আরব, ইউক্রেন, তিউনেশিয়া।