হকি প্রদর্শনী ম্যাচে পাক-ভারত একাদশ হেরে গেল বিশ্ব একাদশের কাছে
পাকিস্তানে ভূমিকম্পে আক্রান্ত জনগণের সাহায্যার্থে গঠিত ফান্ডের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত প্রদর্শনী ম্যাচে শক্তিশালি বিশ্ব একাদশ দল ৫--৩ গোলে পরাজিত করেছে পাক-ভারত একাদশকে।
মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ম্যাচ উপভোগ করতে মাঠে প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
বিশ্ব একাদশের পক্ষে জার্মান খেলোয়াড় ম্যাথিয়াস উইথাস দু’টি গোল করেন। বিশ্ব একাদশের পক্ষে বাকি তিনটি গোল করেন অস্ট্রেলিয়ান জামি ডাইয়ার, নেদারল্যান্ডের কারেল ক্লাভের এবং জার্মান খেলোয়াড় সেবাস্তিয়ান বাইডারলেক।
পাক-ভারত যৌথ দলের পক্ষে গোল তিনটি করেন ভারতীয় খেলোয়াড় অর্জুন হালাপ্পা ও বীরেন.. এবং পাকিস্তানি তারেক আজিজ।
আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ম্যাচ থেকে বড় অংকের অর্থ আশা করছে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া সিমেন্ট’ ত্রান তহবিলে জমা দেওয়ার জন্য ১০,০০০ ডলারের একটি চেক এফআইএইচ’এর কাছে হস্তান্তর করে।
