২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনিওল কোচ লোটিনা চার ম্যাচের জন্য বহিষ্কার

ইউরোপিয়ান ফুটবল পরিচালনা পর্ষদ উয়েফা স্পেনিওল কোচ মিগুয়েল এঞ্জেল লোটিনাকে চার ম্যাচ বহিষ্কার এবং ৫,০০০ ইউরো জরিমানা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

৩০ নভেম্বর উয়েফা কাপ টর্নুামেন্টে ডেনমার্কের ক্লাব ব্রন্ডবাইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালে ৬৯ মিনিটের মাথায় লোটিনা মাঠে প্রবেশ করে রেফারির সাথে তর্ক জুড়ে দেন এবং পরে চতুর্থ অফিসিয়াল রেফারির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। ম্যাচটি ১--১ গোলে ড্র হয়।

একই ঘটনায় লাল কার্ড পাওয়ার কারণে স্পেনিওল ক্লাবের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেডসনকে দুই ম্যাচের  জন্য বহিষ্কার করা হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

তাছাড়া প্রিমিয়ার লিগে অংশ গ্রহণকারী স্পেনিওল ক্লাবটিকে ৩,০০০ ইউরো জরিমানা করা হয়েছে।