প্রোটিয়াসদের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অসি দলে ডাক পেলেন স্টুয়াট ক্লার্ক, দলে নেই মাইকেল ক্লার্ক
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য ১২--সদস্যের অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন স্টুয়াট ক্লার্ক। তবে দলে জায়গা পাননি ইনফর্ম ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক। প্রথম টেস্ট খেলা হবে ১৬ ডিসেম্বর।
মাইকেল ক্লার্ক নিউ সাউথ ওয়ালস ক্লাবের পক্ষে ডাবল-সেঞ্চুরি করেন এবং কিউইদের বিরুদ্ধে বুধবার ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ৮২ রানে অপরাজিত থাকেন। কিন্তু অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ড কিউইদের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে ১৫৬ রানের ইনিংস খেলার পর নির্বাচকরা তাকে টেস্ট দলে নিজের পারফরমেন্স প্রমাণ করার জন্য একটি সুযোগ দেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
নির্বাচকদের চেয়ারম্যান ট্রিভোর হন্স বলেন যে, ক্লার্কের বদলে দলে জায়গা পেয়েছেন লেগ--স্পিনার স্টুয়াট ম্যাকগিল।
হন্স বলেন, “আমরা মনেকরি দলে এখন একজন ফাস্ট বোলার যোগ করা প্রয়োজন এবং স্টুয়াট দীর্ঘ দিন ধরেই ভাল পারফরমেন্স প্রদর্শণ করে আসছে।”
তবে দলে ফাস্ট বোলিংয়ে দায়িত্ব পালন করবেন গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লী ও ব্রেকিন এবং স্পিনে অভিজ্ঞ শেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়া দল : অধিনায়ক রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঞ্জার, ব্রাড হগ, মাইকেল হাসি, এন্ড্রু সাইমন্ড, এডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), শেন ওয়ার্ন, ব্রেট লী, স্টুয়াট ক্লার্ক, নার্থান ব্রেকিন, গ্লেন ম্যাকগ্রা।
