২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেটে গাজী ট্যাংক ও পারটেক্সের সহজ জয়

প্রথম বিভাগ ক্রিকেট লিগে বৃহস্পতিবার গাজী ট্যাংক এবং পারটেক্স নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সিটি ক্লাব মাঠে আরিফ আহমেদের চমৎকার হাফ সেঞ্চুরিতে ভর করে গাজী ট্যাংক পাঁচ উইকেটে হারিয়েছে কাঁঠালবাগান জিসিসিকে।

প্রথম ব্যাট করে গাজী ট্যাংক নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। আরিফ ৫৬ বলে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ৫০ রান করেন। এছাড়া আরমান হোসেন ৪০, কৌশিক ৩৬ এবং রাশেদুল ২৭ রান করেন। 

জবাবে কাঁঠালবাগান জিসিসি ১৯২ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে এসএ তুহিন ৭০ বলে ৫০ রান করলেও দলের পরাজয় ঠেকাতে তা যথেষ্ট ছিলনা। এছাড়া জিতু অপরাজিত ২৬, সবুজ ও জাহিদ ২২ রান করে সংগ্রহ করেন।

বিকেএসপিতে পারটেক্স চার উইকেটে হারায় ইস্কাটন এসএসকে। ইস্কাটন প্রথম ব্যাটিং করে মুশফিকুর রহমান ও তানহার হোসেনের দু’টি অর্ধশতকের ওপর ভর করে ৫০ ওভারে সাত উইকেটে ২০৪ রান করতে সক্ষম হয়। তানহার ৫৭ বলে ৭১ এবং মুশফিকুর ৬৫ বলে ৫৬ রান করেন।

পারটেক্সের আহমেদ উজ্জ্বল, মোবাল্লেক জেমস এবং প্রতীক দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে পারটেক্স আট ওভার বাকি থাকতেই ছয় উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আহমেদ উজ্জ্বল ৮৫ বলে ৫৬, প্রতীক ২৯, রুবেন ২৫ এবং মোবাল্লেক ২৩ রান করেন। ইস্কাটনের জাকোয়ান আহমেদ ৫৭ রানে দু’টি উইকেট নেন।