দ্বিতীয় বিভাগ হকিতে পুলিশের বড় জয়
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে বৃহস্পতিবার পুলিশ এসি ৫--০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দিলকুশা স্পোটিং ক্লাবকে।
ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ৩--০ গোলে এগিয়ে ছিল। পুলিশ এসি’র অধিনায়ক জিয়া ম্যাচের ২৮ ও ৬৮ মিনিটে দু’টি গোল করেন। এছাড়া পাপ্পু, রিয়াজ এবং কামাল বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন।
