২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষ সেরা কোচের পুরস্কার পেলেন ফ্লেচার

ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ডানকান ফ্লেচার সম্মানজনক ‘স্পোর্টস কোচ ইউকে অ্যাওয়ার্ডস’ জিতেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 10:03 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

গত ১৮ বছরের মধ্যে প্রথমবারের মত ইংল্যান্ডকে অ্যাসেজ বিজয় এনে দেয়ার পুরস্কার হিসেবেই ফ্লেচারকে পুরুষ বিভাগে ‘কোচ অব দ্য ইয়ার’ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে।

ইংল্যান্ডের বোলিং কোচ ট্রয় কোলি এবং ওয়েলসের রাগবি কোচ মাইক রুডককে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ দ্য মুসাবিনি মেডেল প্রদান করা হয়েছে।

ইংল্যান্ড অনুর্ধ-২১ নেটবল টিমের কোচ কোলিট টমসনকে বর্ষসেরা মহিলা কোচ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

লন্ডনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক ম্যানেজার স্যার ববি রবসনকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

অ্যান্ড্রু ফ্লিনটফ, ম্যাথু হগার্ড, স্টিভ হার্মিসন এবং সাইমন জোন্সের সমন্বয়ে গড়া শক্তিশালী পেস বোলিং অ্যাটাক গড়ার স্বীকৃতি হিসেবেই বোলিং কোচ কোলিকে পুরস্কৃত করা হল।

রুডকের সহযোগিতায় ওয়েলস গত ২৭ বছরের মধ্যে প্রথম গ্রান্ড স্লাম জয় করেছে। তিনি জাতীয় রাগবি দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ১৮ বছরের মধ্যে প্রথম বিজয় এনে দিয়েছেন।