জাতীয় ফুটবল লীগে প্রথম জয় পেল সমাবেশ ক্লাব
নিটল-টাটা ৫ম জাতীয় ফুটবল লীগে কক্সবাজার স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচে মুন্সীগঞ্জের সমাবেশ ক্লাব প্রথম পিছিয়ে পড়েও খুলনার টাউন ক্লাবকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে। চলতি জাতীয় ফুটবল লীগে এটাই সমাবেশ ক্লাবের প্রথম জয়।
বিজয়ী দলের পক্ষে মাসুম, রিপন ও মনির হোসেন একটি করে গোল করেন। অপরদিকে টাউন ক্লাবের হয়ে নাজমুল হাসান নাজু ও জামরাতুল ইসলাম মিঠু তাদের দলের পক্ষে একটি করে গোল করেন।
বুধবারের খেলায় জয়ের ফলে সমাবেশ ক্লাব চার পয়েন্ট নিয়ে এখন সেনাবাহিনীর সাথে ‘এ’ গ্র“পে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। দু’টি দলই দু’টি করে ম্যাচ খেলেছে। পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ঢাকার ব্রাদার্স ইউনিয়ন। অবশ্য ব্রাদার্স তিনটি ম্যাচ খেলে ফেলেছে।
বুধবারের খেলার প্রথমার্ধ শেষে টাউন ক্লাব ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। অবশ্য টাউন ক্লাব খেলার পনেরও মিনিটের মধ্যেই গোল দু’টি করে বসে।
খেলায় সমতা আনতে সমাবেশকে খেলার দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় রিপন গোল করে দলকে সমতা এনে দেন। আর খেলার ৬৭ মিনিটের মাথায় মনির জয়সূচক গোলটি করেন।
