২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ ফুটবলে আল আহলি রেকর্ড প্রসারিত করার লক্ষ্যে খেলবে

মিশরীয় ক্লাব আল আহলি’র মূখপাত্র জানিয়েছেন যে, বিশ্ব ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে তাদের ৫৫টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি আধুনিক ফুটবল খেলার মাধ্যমে আরও উন্নীত করবে। রোববার টুর্নামেন্টের প্রথম ম্যাচে আল আহলি এবং সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ মুখোমুখি হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 12:59 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

উদ্বোধনি ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলই একই ধরনের রক্ষণাত্বক স্টাইলে খেলে থাকে। তবে আল আহলি ক্লাবের অধিনায়ক আহমেদ হাসান ছয় জাতি টুর্নামেন্টেটির আগে জয়ের অভিপ্রায় ব্যক্ত করেছেন।

আহমেদ হাসান বলেন, “আমরা কমপক্ষে সেমি-ফাইনাল পর্যন্ত উঠতে চাই। আমরা কোন অজুহাত দ্বারা করতে চাই না। আমরা শিরোপা জয় করতে এসেছি এবং শিরোপা নিয়েই ঘরে ফিরবো।”

১৪ ও ১৫ ডিসেম্বর টোকিও এবং ইয়োকোহামাতে প্রথম ও দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০০৪ সাল থেকে আল আহলি ক্লাব অপরাজিত রয়েছে। এর মধ্যে তারা ৩৯টি ম্যাচ জিতেছে।

১৬ ডিসেম্বর টোকিওতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।