২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার বিশ্ব ভ্রমণে বিশ্বকাপ ফুটবল ট্রফি

ফুটবল ভক্তরা এবার নিজ চোখে বিশ্বকাপ ফুটবল ট্রফি দেখার দূর্লভ সুযোগ পাবেন। আগামি বছর প্রথমবারের মত ফুটবলের সর্বোচ্চ শিরোপা ট্রফিটি যখন বিশ্ব ভ্রমণে বের হবে তখন ফুটবল পাগল মানুষ তা দেখতে পাবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 11:44 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

খাটি স্বর্ণের তৈরি শিরোপাটি ফুটবল ভক্তরা শুধু টেলিভিশনের পর্দাতেই এতো দিন দেখেছেন। জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ বিশ্বকাপ ফুটবলের আগে ২৮টি দেশের ৩১টি শহরে দেখানো হবে ট্রফিটি।

ফিফা এই ভ্রমণের ঘোষণা দিয়ে জানিয়েছে যে, সফর শুরু হবে ৭ জানুয়ারি ঘানার রাজধানী আক্রা থেকে এবং শেষ হবে ১০ এপ্রিল রোমে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

পূর্ণ সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে ফিফা জানায়। সফর শেষে ট্রফিটি জার্মানির বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হবে।

ট্রফিটি প্রথম ডিজাইন করেন সিলভিও গাজেনিগা এবং ১৯৭৩ সালের বিশ্বকাপ ফাইনালে শিরোপা হিসেবে প্রথম দেওয়া হয়।

আসল জুরে রিমে ট্রফিটি ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মত জয় করার পর ব্রাজিলকে দেওয়া হয়।