২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব -১৯ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলংকার জয়

ত্রিজাতি অনুর্ধ্ব -১৯ ক্রিকেটে দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলংকা। মঙ্গলবার তারা ইংল্যান্ডকে ৬০ রানে পরাজিত করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ফতুল্লার ওসমানী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। নির্ধারিত ৫০ ওভারে তারা ছয় উইকেটে ২৮১ রান করে। ফার্নান্দো ১৫টি চারের সাহায্যে ১০৬ বলে অপরাজিত ১১৯ রান করেন।

২৮২ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪৫ দশমিক ১ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

টুর্নামেন্টের এ পর্যন্ত খেলা চারটি ম্যাচেই হেরেছে ইংল্যান্ড।