২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি বিঘ্নত ভারত--শ্রীলংকা টেস্ট ড্র

বৃষ্টি বিঘঘ্নত ভারত--শ্রীলংকা প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 05:44 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

শুক্রবার থেকে এ টেস্ট শুরুর কথা থাকলেও প্রথম তিনদিন বৃষ্টির কারণে মাঠে খেলা গড়ায়নি। সোমবার ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

প্রথমে ব্যাট করতে নেমে ভারত সব ক’টি উইকেট হারিয়ে ১৬৭ রান করে। শেওয়াগ ৩৬, দ্রাবিড় ৩২, শচীন টেন্ডুলকার ২২, সৌরভ গাঙ্গুলি ৫ এবং ধোনি ৩০ রান করেন। শ্রীলংকার ভাস ২০ রানে চারটি উইকেট নেন। 

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলংকা চার উইকেটে ১৬৮ রান করে। সাঙ্গাকারা ৩০, জয়াবর্ধনে ৭১ এবং সামারাভিরা ৩৫ রান করেন।  ভারতের কুম্বলে তিনটি উইকেট নেন।  

তিনদিন বৃষ্টি থাকার পর সোমবার চতুর্থ দিন সকালে চেন্নাইয়ের আকাশে সূর্য উঁকি দিলে সবার মনে আশা জাগে। সূর্যের আলো চিদাম্বরম স্টেডিয়ামে পড়ার পর পরই গ্রাউন্ডস্টাফরা উইকেট এবং আউটফিল্ড থেকে কভার সরিয়ে নিয়ে মাঠ পরিচর্যায় ঝাঁপিয়ে পড়ে। 

দিল্লিতে ১০--১৪ ডিসেম্বর দ্বিতীয় এবং আহমেদাবাদে ১৮-২২ ডিসেম্বর তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। চেন্নাই টেস্ট বৃষ্টিতে ভেসে গেলেও এই দুই শহরের আবহাওয়ার পূর্বাভাসে আপাতত কোন ঝামেলার চিহ্ন নেই।