সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মঙ্গলবার ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল
চতুর্থ সাফ ফুটবল গেমসে অংশ নিতে বাংলাদেশ ফুটবল দল মঙ্গলবার পাকিস্তানের করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে ২০ জন খেলোয়াড় এবং ৭ কর্মকর্তাসহ মোট ২৭ জনের দলটি দুপুর দেড়টায় ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
আগামী ৭ ডিসেম্বর এ প্রতিযোগিতা শুরু হয়ে ১৭ ডিসেম্বর শেষ হবে। এবারের প্রতিযোগিতায় দু’ গ্র“পে বিভক্ত হয়ে মোট ৮ টি দল অংশ নিচ্ছে।
সোমবার এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানি বলেন, আমি সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট। দলের খেলোয়াড়রা ৭০ ভাগ ফিটনেস অর্জন করেছে। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দলের অধিনায়ক আরিফ খান জয় বলেন, এবারের প্রশিক্ষণ সময়টা আমাদের জন্যে খুবই পরিশ্রমের ছিলো। এর আগে কোন ম্যাচের জন্যে আমি এতো পরিশ্রম করিনি। আমাদের যদিও এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে কিন্ত সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো।
দলের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান এবং বাফুফে সহ-সভাপতি সালাহউদ্দিন বলেন, গত দুইমাসে খেলোয়াড়রা কোচের অধীনে চমৎকার প্রশিক্ষণ নিয়েছে।
বাংলাদেশ এ প্রতিযোগিতায় বি গ্র“পে খেলছে। এ দলে রয়েছে ভারত, নেপাল ও ভুটান। বাংলাদেশ ৮ ডিসেম্বর ভুটানের সাথে তাদের প্রথম ম্যাচ খেলবে। এরপর ১০ ডিসেম্বর নেপাল এবং ১২ ডিসেম্বর ভারতের সাথে খেলবে।
বাংলাদেশ স্কোয়াড: আরিফ খান জয় (অধিনায়ক), রজনি কান্ত বর্মন, মোহাম্মদ আমিনুল হক, বিপ¬ব ভট্টাচার্য, মোহাম্মদ সুজন, নজরুল ইসলাম, হাসান আল মামুন, পারভেজ বাবু, ফয়সাল আহমেদ, ফিরোজ মাহমুদ টিটু, মোহাম্মদ আরমান, মতিউর মুন্না, আবুল হোসেন, আরমান আজিজ, রোকনুজ্জামান কাঞ্চন, আরিফুল কবির ফরহাদ, জাহিদ হোসেন ইমিলি, আলফাজ আহমেদ, মেহেদী হোসেন উজ্জ্বল এবং মাহজাদ হোসেন টিপু।
