২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ভূমিকম্প দুর্গতদের সাহায্যার্থে গলফ খেললেন ইংলিশ ক্রিকেটাররা

সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে দুর্গত মানুষের সাহায্যার্থে গঠিত তহবিলের জন্য আরও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সফরকারী ইংলিশ ক্রিকেটাররা রোববার পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাথে মিলিত হয়ে মাঠে নেমেছিলেন প্রদর্শনী গলফ খেলতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 03:28 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

রয়েল পাম বিচে ‘গলফ ফর লাইফ’ শীর্ষক প্রদর্শনী ম্যাচে ইংল্যান্ডের সহ-অধিনায়ক মার্কাস ট্রেসকোথিকের নেতৃত্বে ইংলিশ ক্রিকেটাররা ৫০,০০০ ডলার সংগ্রহ করে।

ট্রেসকোথিক বলেন, মহৎ উদ্দেশ্যে গলফ খেলা আসলেই চমৎকার বিষয় এবং কঠিন একটা টেস্ট সিরিজের পর আমরা চেষ্টা করছিলাম দুর্গত মানুষদের জন্য আমাদের সেরা অবদান রাখতে।

পাকিস্তানে ৮ অক্টোবর ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ৮০ হাজার লোকের প্রাণহানি ঘটে এবং গৃহহীন হয় তিরিশ লাখেরও বেশি মানুষ।