২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ভারত--শ্রীলংকা টেস্ট শুরু হওয়ার সম্ভাবনা

ভারত ও শ্রীলংকার মধ্যেকার প্রথম টেস্টের তিনদিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর সোমবার চতুর্থ দিন থেকে ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরী হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 02:46 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

সকালে চেন্নাইয়ের আকাশে সূর্য উঁকি দেওয়ায় এই সম্ভাবনা দেখা দিয়েছে। আর সূর্যের আলো চিদাম্বরম স্টেডিয়ামে পড়ার পর পরই গ্রাউন্ডস্টাফরা উইকেট এবং আউটফিল্ড থেকে কভার সরিয়ে নিয়ে মাঠ পরিচর্যায় ঝাঁপিয়ে পড়ে।

আম্পায়ার ডেরিল হারপার এবং মার্ক বেনসন উইকেটের অবস্থা দেখে সন্তুষ্ট হলেও আউট ফিল্ড শুকানোর জন্য আরও সময় লাগবে বলে জানিয়েছেন। স্থানীয় সময় বেলা দেড়টায় আম্পায়ারদ্বয় পুনরায় মাঠ পরিদর্শন করবেন। তখনই জানা যাবে খেলা শুরুর সময়। সবকিছু ঠিকঠাকমত চললে চা বিরতির পর খেলা শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে।

এই ম্যাচ থেকে ফলাফল পাওয়ার আশা না থাকলেও দু’দলের জন্যই ভালো একটি অনুশীলন ম্যাচ হতে পারে।

দিল্লিতে ১০--১৪ ডিসেম্বর দ্বিতীয় এবং আহমেদাবাদে ১৮--২২ ডিসেম্বর তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। চেন্নাই টেস্ট বৃষ্টিতে ভেসে গেলেও এই দুই শহরের আবহাওয়ার পূর্বাভাসে আপাতত কোন ঝামেলার চিহ্ন নেই।