এশিয়া কাপ ক্রিকেট স্থগিত
ছয় জাতি ক্রিকেট টুর্নামেন্ট- এশিয়া কাপ আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তির কারণে তা স্থগিত হয়ে গেছে। ভারত তাদের ক্রিকেটারদের ব্যস্ত সময়সূচীর কারণ দেখিয়ে এশিয়া কাপ টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। রোববার ভারতীয় ক্রিকেট কর্মকর্তারা এ কথা জানান।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান শারদ পাওয়ার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, টুর্নামেন্টেটি পারস্পরিকভাবে সুবিধাজনক সময় নির্বাচন করে আয়োজন করা হবে।”
আগামী বছরের ১৬ থেকে ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত পাকিস্তানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর ব্যবস্থাপনায় এশিয়া কাপ আয়োজনের কথা ছিল। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো হল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত এবং ওমান।
জানুয়ারি-ফেব্র“য়ারি মাসে ভারতীয় দলের পাকিস্তান সফর এবং ফেব্র“য়ারি মাসে ইংল্যান্ড দলের ভারত সফরের মাঝামাঝি সময়ে পড়েছে এশিয়া কাপ।
বিসিসিআই’এর একজন মূখপাত্র জানান, পাকিস্তান সফরে ভারত তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে এবং দেশের মাটিতে ভারত সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং সাতটি ওয়ানডে ম্যাচ খেলবে। তাই এ ব্যস্ত সময়সূচীর মাঝে আরেকটি ওয়ানডে সিরিজ খেলাটা ঠিক হবেনা।
