২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইমিংপুলের ছাদ ধসে রাশিয়ায় নয়জন নিহত

রাশিয়ার উরাল অঞ্চলের পার্ম নগরের নিকটবর্তী ছোট্ট শহর চুসোভোই টাউনে রোববার ছাদ ভেঙ্গে সুইমিং পুলে পড়ে কমপক্ষে নয়জনের মৃত্যু ঘটেছে। এ দুর্ঘটনায় আরও ১১জন আহত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানানো হয় যে, চারটি ক্রেন এবং ৩০০জনের বেশি উদ্ধারকর্মী দুর্ঘটনা স্থলে কাজ করছেন।

উদ্ধরকর্মীরা পাথরের আস্তর সরানোর চেষ্টা অব্যাহত রেখেছে। তবে তারা এখনও নিশ্চিত নয় যে, সুইমিংপুলের নিচের দিকে কেউ আটকা পড়ে আছে কি না।

তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত নয়। ১০০ বর্গমিটার বা ১,১০০ বর্গফুটের কংক্রিটের ছাদটি সাম্প্রতিক তুষারপাতের কারণে ভেঙ্গে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

২০০৪ সালের ফেব্র“য়ারিতে মস্কোর ওয়াটার পার্কে একই ধরনের এক দুর্ঘটনায় ২৮জন মারা যায়।