প্রথম বিভাগ হকি লিগে ঢাকা ইয়ং স্টার, তেজগাঁও আগ্রগামীর জয়
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে ঢাকা ইয়ং স্টার এবং তেজগাঁও অগ্রগামী ক্লাব।
ঢাকা ইয়ং স্টার ৩--১ গোলে হারিয়েছে ইষ্ট অ্যান্ড গ্রীন ক্লাবকে। প্রথমার্ধে বিজয়ী দল ১--০ গোলে এগিয়ে ছিল। ইয়ং স্টারের হয়ে মহিম, সুমন এবং জাহিদুল একটি করে গোল করেন, অন্যদিকে প্রতিপক্ষের সাইফুল একটি গোল পরিশোধ করেন।
দিনের অপর খেলায় তেজগাঁও অগ্রগামী ক্লাব ২--০ গোলে হারায় ঢাকা হকি ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে গোল করেন মাহমুদুল এবং কাফু।
