২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বচ্যাম্পিয়ন রেসলার ইনোকি ৯ ডিসেম্বর ঢাকা আসছেন

বাংলাদেশে রেসলিং আয়োজনের লক্ষ্যে জাপানের প্রখ্যাত ডব্লিউডব্লিউএফ চ্যাম্পিয়ন এন্টনিও ইনোকি ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিশ্বখ্যাত এই জাপানি রেসলার এবং সাবেক সিনেটর চার দিনের সফরে ৯ ডিসেম্বর ঢাকায় আসবেন। সফরকালে তিনি বেশ কয়েকটি রেসলিং আয়োজনের পাশাপাশি নিজেও অংশ নেবেন।

রেসলিং আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তিনি এ সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম পরিদর্শন করবেন।

জাপান--বাংলাদেশ গ্র“পের চেয়ারম্যান সেলিম প্রধান জানান, বাংলাদেশে অবস্থানকালে ইনোকি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, পাট ও বস্ত্র মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাত করবেন।

ইনোকি ১৯৭২ সাল থেকে আন্তর্জাতিক পেশাদার রেসলিংয়ে অংশগ্রহণ করছেন। ১৯৭৪ সালে তিনি কোরাইয়াশিকে পরাজিত করেন এবং ১৯৭৬ সালে বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলীর সাথে অনুষ্ঠিত খেলায় ১৬ রাউন্ড পর ড্র করেন। ১৯৭৮ সালে ইনোকি ইউরোপের ২০টি দেশে রেসলিংয়ে অংশ নেন। ১৯৯৪ সালে তিনি জুনিয়র ভারোত্তোলনে ‘সুপার কাপ’ লাভ করেন।