২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম দুইটি ম্যাচের জন্য পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 10:15 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এদিকে আব্দুল রাজ্জাক কনুইয়ের সমস্যা থেকে সেরে ওঠার পর এ সিরিজে অন্তর্ভুক্ত হলেন।

ইয়াসির আরাফাত এবং ইয়াসির হামিদসহ ১৪ জন খেলোয়ার এ ম্যাচে অংশগ্রহণ করবেন।

এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পূর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার জন্য রাজ্জাক পাকিস্তান একাদশের নেতৃত্ব দেবেন।

এদিকে লাহোর টেস্ট থেকে বিরত থাকার পর ইউনিস খানও এ স্কোয়াডে ফিরেছেন।

১০ ডিসেম্বর লাহোরে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পাকিস্তান স্কোয়াড : ইনজামাম-উল-হক (অধিনায়ক), সালাম বাট, সোয়েব মালিক, ইয়াসির হামিদ, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান, আব্দুল রাজ্জাক, কামরান আকমল (উইকেট), ইয়াসির আরাফাত, রানা নাভেদ-উল-হাসান, সোয়েব আখতার, মোহাম্মদ সামি, দানেশ কানেরিয়া এবং মোহাম্মদ আসিফ।