প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে মেরিনার, ওয়ান্ডারার্স এবং বাংলাদেশ বয়েজ
প্রথম বিভাগ ক্রিকেট লিগে শনিবার ঢাকা মেরিনার ইয়ংস ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স এবং বাংলাদেশ বয়েজ ক্লাব নিজ নিজ খেলায় জয়ী হয়েছে।
সিটি ক্লাব মাঠে মেরিনার ইয়ংস ১৯ রানে হারায় সিসিএসকে। প্রথমে ব্যাট করে মেরিনার সবকটি উইকেট হারিয়ে ২২৬ রান করে। অধিনায়ক মিঠু সাহা সর্বোচ্চ ৫৯ রান করেন। জবাবে সিসিএস ৪৬ ওভারে ২০৭ রানে অলআউট হয়।
ঢাকা বিশ্বদ্যিালয় মাঠে ওয়ান্ডারার্স ক্লাব আট উইকেটে হারিয়েছে প্রান্তিক কেসিকে। প্রথম ব্যাট করে প্রান্তিক ১৬৮ রানে সব উইকেট হারায়। এইচ আর শালভিয়ন সর্বোচ্চ ৫০ রান করেন ৭২ বলে। ওয়ান্ডারার্সের জেড সাবু ১৬ রানে চার উইকেট শিকার করেন।
জবাবে ওয়ান্ডারার্স দুই উইকেট খুইয়ে ১৭৩ রান করে জয় তুলে নেয়। দলের ওপেনার হিমেল অপরাজিত ৯৩ রান করেন।
বিকেএসপিতে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের বিরুদ্ধে তিন উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ বয়েজ।
যাত্রাবাড়ীর ১৩০ রানের জবাবে বাংলাদেশ বয়েজ সাত উইকেটে ১৩১ রান করে। বয়েজের অ্যাপোলো ২৭ রানে পাঁচ উইকেট নেন। বিজয়ী দলের মিজানুর রহমান সর্বোচ্চ ৬১ রান করেন।
