পাকিস্তানের নিয়ন্ত্রণে লাহোর টেস্ট
লাহোর টেস্টের নিয়ন্ত্রণ এখন পাকিস্তানের হাতে। চতুর্থ দিন শেষে পাকিস্তান আট উইকেটে ৬৩৬ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দুই উইকেট হারিয়ে ১২১ রান করেছে
স্বাগতিকদের থেকে তারা এখনো ২২৭ রানে পিছিয়ে রয়েছে ।
এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮৮ রান করে। জবাবে পাকিস্তানের তিন ব্যাটসম্যানের নৈপুণ্যে স্বাগতিকরা করে ৬৩৬ রান। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ২২৩, অধিনায়ক ইনজামাম উল হক ৯৭ এবং কামরান আকমল ১৫৪ রান করেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলীয় শুন্য রানে আউট হন টেরেসকোথিক এবং ৩০ রানে অউট হন ভন। ইয়াং বেল ৬০ এবং কলিংউড ৩৭ রান নিয়ে ব্যাট করছেন।
