পাকিস্তানের হকি অধিনায়ক সাকলাইন তিন ম্যাচের জন্য বহিস্কৃত
অস্ট্রেলীয় এক হকি প্লেয়ারকে আঘাত করার কারণে পাকিস্তান হকি দলের অধিনায়ক মোহাম্মদ সাকলাইনকে তিনটি আর্ন্তজাতিক ম্যাচ থেকে বহিষ্কার এবং হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
শুক্রবার পাকিস্তান হকি ফেডারেশনের এক মূখপাত্র বলেন, “ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের বিচার বিভাগীয় কমিশন অস্ট্রেলিয়ার হকি প্লেয়ার ক্রেইগ ভিক্টোরিকে আঘাত করার কারণে সাকলাইনকে তিন ম্যাচের জন্য বহিষ্কার এবং এই জরিমানা করা হয়েছে।”
এর ফলে ১০ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ভারতের চেন্নাইতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না তিনি।
