বৃষ্টির কারণে মধ্যাহ্ন ভোজের আগে শুরু হচ্ছে না ভারত--শ্রীলঙ্কার প্রথম টেস্ট
ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজের নির্ধারিত প্রথম টেস্ট শুক্রবার ভারতের দক্ষিণআঞ্চলের শহর চেন্নাইতে সকালে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মধ্যাহ্ন ভোজের আগ পর্যন্ত তা মাঠে গড়াচ্ছে না।
চিদামবারাম স্টেডিয়ামের গ্রাউন্ডম্যান মাঠে বৃষ্টির পানি সরানোর কাজ করছেন। ম্যাচ বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে হওয়ার কথা থাকলেও প্রধান গ্রাউন্ডম্যান কে পার্থ শারোথি জানায় মধ্যাহ্ন ভোজের আগে খেলা শুরু হওয়ার কোনও সম্ভবনা নেই।
তবে ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়া বিজ্ঞপ্তিতে শুক্রবার আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানা যায়।
