২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকান গ্রেট লিন্ডসে আর নেই

দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক এবং ম্যাচ রেফারি ড্যানিস লিন্ডসে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 10:37 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

১৯৭০ সালে দক্ষিণ আফ্রিকা খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে লিন্ডসে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং উইকেটের পিছনে দাড়িয়ে ৫৯ বার ব্যাটসম্যানদের প্যাবিলিয়ানে ফিরত পাঠান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

১৯৬৬/৬৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ৬০৬ রান করেন, যা এখনও টেস্ট সিরিজে একজন উইকেটরক্ষকের সর্বোচ্চ রান।

ক্রিকেট সাউথ আফ্রিকা’র প্রধান গ্যারাল্ড মাজোলা বলেন, “ড্যানিস একজন অর্ন্তদৃষ্টিসম্পন্ন ক্রিকেটার যিনি, ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পরও মনপ্রাণ দিয়ে ক্রিকেটের জন্য কাজ করতেন।”

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট এহসান মানি বলেন, “আমি খুবই আশ্চর্য হয়েছি এবং সংবাদটি শুনে মনটা খারাপ হয়ে যায়। আমি ড্যানিসের পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাচ্ছি। ড্যানিস ক্রিকেটার হিসেবে মানুষকে আনন্দ দিতো বলে সকলে তাকে পছন্দ করতো। তাকে আমরা ভুলতে পারবো না।”