২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে সিটি ক্লাবের হয়ে খেলবেন টাইবু

জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগে সিটি ক্লাবের হয়ে খেলবেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশজুড়ে শুরু হবে প্রিমিয়ার ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সিটি ক্লাবের কর্মকর্তা রিয়াজউদ্দিন আল মামুন টাইবুর খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি দু’তিনদিন আগে টাইবুর সাথে যোগাযোগ করি এবং টাইবু বুধবার সিটি ক্লাবের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করে। তিনি আরও জানান, প্রিমিয়ার ক্রিকেট শুরুর আগেই ঢাকায় এসে পৌঁছবেন টাইবু।

২২ বছর বয়স্ক জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। রোববার ঢাকার উদ্দেশ্যে তার দেশ ত্যাগের কথা রয়েছে।