তিনজাতি ক্রিকেটে শুক্রবার মুখোমুখি হবে শ্রীলংকা--ইংল্যান্ড
নারায়নগঞ্জের ফতুল্লাস্থ ওসমানী ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার তিনজাতি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে শ্রীলংকা অনুর্ধ্ব ১৯ দল নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হবে। ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল টুর্নামেন্টে তাদের প্রথম খেলায় স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেটে পরাজিত হয়
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাইপারফরম্যান্স স্কোয়াডের বিরুদ্ধে ইংল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়।
