তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে জয় পেয়েছে মেট্রো ক্রিকেট একাডেমি
তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগে বৃহস্পতিবার মেট্রো ক্রিকেট একাডেমি ১৮ রানে হারিয়েছে সাভার মিস্টেরিয়াস ক্লাবকে।
গুলশান ইয়ুথ ক্লাব মাঠে মেট্রো ক্রিকেট একাডেমি প্রথম ব্যাট করে নয় উইকেটে ১৯৫ রান করে। জবাবে মিস্টেরিয়াস ক্লাব ৪১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৭ রান করতে সক্ষম হয়।
