প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফলাফল
প্রথম বিভাগ ক্রিকেট লিগে বৃহস্পতিবার নিজ নিজ খেলায় জয় পেয়েছে ইয়ং পেগাসাস, গাজী ট্যাংক এবং সূর্যতরুণ ক্লাব।
বিকেএসপি মাঠে ইয়ং পেগাসাস ৫১ রানে হারায় ইয়ং পেগাসাস--বি দলকে। প্রথমে ব্যাট করে ইয়ং পেগাসাস নয় উইকেটে ১৯২ রান করে। জবাবে ইয়ং পেগাসাস--বি দল ১৪১ রানে অল আউট হয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে গাজী ট্যাংক সাত উইকেটে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। আজাদ স্পোর্টিংয়ের ১৩৯ রানের জবাবে গাজী ট্যাংক তিন উইকেটে ১৪৪ রান করে জয় তুলে নেয়।
সিটি ক্লাব মাঠে উত্তরা ক্লাবের বিরুদ্ধে ৩২ রানে জয়লাভ করে সূর্যতরুণ ক্লাব। সূর্যতরুণ ক্লাব প্রথম ব্যাট করে ২৪৩ রানে আল আউট হয়। ২৪৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উত্তরা স্পোর্টিং ক্লাব ২১১ রানে অল আউট হয়ে যায়।
