২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটুর সার্জারির কারণে ইন্ডিজ দলের বাইরে কলিংউড

ইন্ডিজ ফাস্ট বোলার করি কলিংউড আগামী বছরের ফেব্র“য়ারি মাসে নিউজিল্যান্ড সফরের পূর্বে হাঁটুর সার্জারি করাবেন বলে খেলতে পারবেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের সর্বোচ্চ উইকেট শিকারি ২৭ বছর বয়সী কলিংউডের হাঁটুর সার্জারি হবে মেলবোর্র্ণে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

কলিংউডের ডান হাঁটুর হাড় সরে যাওয়ার কারণে সার্জারি করতে হচ্ছে। তার সুস্থ হয়ে উঠতে চার মাস লাগবে।

তবে ওয়েস্ট ইন্ডিজ আশা করছে যে, কলিংউড ২০০৬ সালে নিজেদের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলার আগে সুস্থ হয়ে উঠবেন।