ক্ষুধার বিরুদ্ধে লড়াই করার জন্য জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন রোনাল্ডিনহো
ব্রাজিলের এ প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডিনহো এবার মাঠে নামছেন নতুন উদ্দেশ্য নিয়ে। গুয়েতেমালা এবং ল্যাটিন আমেরিকার কিছু অংশের ক্ষুধার বিরুদ্ধে জয়ী হওয়ার উদ্দেশে রোনাল্ডিনহো জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে মাঠে নামছেন।
রোনাল্ডিনহো ২৮ নভেম্বর ইউরোপিয়ান বর্ষসেরা ফুটবলার ২০০৫ অ্যাওয়ার্ড পান। তিনি ফুটবল মাঠ থেকে প্রাপ্ত অর্থ গুয়েতেমালায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে দান করে দেন।
ডব্লিউএফপি গুয়েতেমালার অবস্থা বিবেচনায় রেখে ২ লাখ ৮৫ হাজার মানুষকে খাদ্য দিয়ে সাহায্য করার জরুরি আবেদন জানিয়েছে।
ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক জেমস মরিস জানান, বিশ্ব জুড়ে ক্ষুধার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য রোনাল্ডিনহো জাতিসংঘকে সাহায্য করবেন।
রোনাল্ডিনহো ব্রাজিলের বস্তি-এলাকার নায়ক। তিনি নিজেও ব্রাজিলের দক্ষিণ অঞ্চলের পর্তো এলিগ্রির এক কোয়ার্টারে জন্ম গ্রহণ করেন।
রোনাল্ডিনহো বলেন, “আমি গরীব পরিবারের শিশুদের সাথে বড় হয়েছি এবং আমি দেখেছি ক্ষুধার প্রভাব। আমি ভাগ্যবান। ফুটবল আমার পরিবারকে দারিদ্র্য থেকে উদ্ধার করেছে। এখন আমি, আমার মত যারা সৌভাগ্যবান নয়, তাদেরকে ডব্লিউএফপি’র মাধ্যমে সাহায্য করতে চাই।
